বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মহেশপুরে ড্রাগন বাগানে অজ্ঞাত এক নারীর ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার পাশে কাঁদছিল অবোধ শিশু।

Reporter Name

 

মোঃ লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর এক হৃদয়বিদারক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের একটি মাঠে ড্রাগন বাগানের খুঁটির সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক নারী উদ্ধার করেছে স্থানীয়রা‌। উদ্ধারকালে তার পাশে একটি ছোট শিশুকে বসে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে বাকরুদ্ধ করে দিয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, ফতেপুর-হাসাদাহ হাইরোড সংলগ্ন রাখালভোগা গ্রামের মাঠের ভেতর একটি ড্রাগন বাগানের তারকাঁটা ঘেরা খুঁটির সাথে এক নারীকে ঝুলন্ত অবস্থায় দেখেন কৃষকরা। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, আত্মহত্যার চেষ্টার সময় ওই নারীর সাথে থাকা শিশুটি পাশেই বসে ছিল।

নারীর অবস্থা আশঙ্কাজনক দেখে ভ্যানে করে তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এলাকার কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন বলে ধারণা করা হচ্ছে।

আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থাকে বা এই ঘটনার ভুক্তভোগীকে চিনতে পারেন, তাহলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। ভিডিও টা শেয়ার করার অনুরোধ রইল।এই নারী ও শিশু যেন তার পরিবারকে খুঁজে পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ