রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দুবাই প্রবাসীর পরকিয়ায় ঘর ছেড়েছে ওমান প্রবাসীর স্ত্রী!

Reporter Name

 

মোঃ লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই প্রবাসীর বন্ধুত্বের সূত্রে পরকিয়ায় জড়িয়ে ঘর ছেড়েছে পিনু আক্তার(৩০) নামে এক নারী। দুবাই প্রবাসী চৌদ্দগ্রামের বাবলুর উদ্দেশ্যে ওমান প্রবাসী নোয়াখালীর বেগমগঞ্জের আবু বক্কর ছিদ্দিককে ডিভোর্স দিয়েছেন তিনি। এ ঘটনায় তিনটি পরিবারের আত্মীয় স্বজনদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৭ বছর আগে ওমানে চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা গ্রামের মোঃ বাবলুর সাথে নোয়াখালী বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের বন্ধুত্ব গড়ে উঠে। আবু বক্কর ছিদ্দিক দেশে ছুটিতে এসে স্ত্রী পিনু আক্তার ও ছেলে আদিম মাহমুদ(৫)সহ বাবলুর বাড়িতে বেড়াতে আসে। ওই সময় বাবলু ওমানে ছিল। এর কিছু দিন বাবলু ওমান থেকে ছুটিতে এসে আবু বক্কর ছিদ্দিকের শ^শুড় বাড়িতে গিয়ে পিনু আক্তারের সাথে দেখা করে। এরই মধ্যে বাবলুর সাথে পিনু আক্তারের পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। গত তিন বছর আগে বাবলু ওমান থেকে দেশে এসে জীবিকা অর্জনের জন্য সংযুুক্ত আরব আমিরাতের সারজাহ্ যায়। কিন্তু দুই প্রবাসীর বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকে। অপরদিকে বাবলু আর পিনু আক্তারের পরকিয়ার সম্পর্ক গভীর হলেও জানতো না আবু বক্কর ছিদ্দিক। সর্বশেষ গত ৮ ডিসেম্বর পিনু আক্তার বাবার বাড়ি দুর্গাপুর যাবে বলে ছেলে আদিম মাহমুদসহ চৌদ্দগ্রামে পরকিয়া প্রেমিক বাবলুর বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পর দুবাই থেকে বাবলু তার বন্ধু ওমান প্রবাসী আবু বক্কর ছিদ্দিককে ফোন করে বলে, বন্ধু তোমার স্ত্রী আমার উদ্দেশ্যে চলে আসছে। আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার ডিভোর্স পেপার চলে যাবে। এ বিষয়ে কোন বাড়াবাড়ি করে লাভ নেই। এ খবর শুনে ওমান থেকে দেশে আসেন পিনু আক্তারের স্বামী আবু বক্কর ছিদ্দিক।
দেশে ফিরেই আবু বক্কর ছিদ্দিক স্ত্রী পিনু আক্তার নিখোঁজের বিষয়ে বেগমগঞ্জ থানায় জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, দূর্গাপুর এলাকা থেকে পিনু আক্তার ছেলে আদিম মাহমুদসহ নিখোঁজ হয়েছে।
অপরদিকে বাবলুর দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় আগের স্ত্রীকে তালাক দিয়েছে। সেই সুযোগে পরকিয়া প্রেমে মজেছে বাবলু ও পিনু আক্তার।
পিনু আক্তার বলেন, আমি নিজ ইচ্ছায় ওমান প্রবাসী আবু বক্কর ছিদ্দিককে ডিভোর্স দিয়ে তার বাড়ি ছেড়েছি।
ওমান ফেরত আবু বক্কর ছিদ্দিক বলেন, স্ত্রী পিনু আক্তার পরকিয়া করে আমার এক সময়ে বন্ধু বাবলুর উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার খবরে আমি দেশে আসি। থানায় নিখোঁজ ডায়েরি করেছি। পুলিশ থেকে তথ্য পেয়েছি স্ত্রী পিনু আক্তার পরকিয়া প্রেমিক বাবলুর হেফাজতে রয়েছে।
চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরার বাবলুর বক্তব্য জানা না গেলেও তার একটি ভয়েস রেকর্ডে পিনু আক্তার তাঁর নিয়ন্ত্রণে আছে বলে স্বীকার করেছেন।
বর্তমান সমাজে যারা নিজের স্ত্রীকে বন্ধুর সাথে মিশতে দেন বা খোঁজ-খবর নিতে দেন, তারা এ ঘটনা থেকে একটু শিক্ষা নিন। কারণ, ইসলামী শরীয়তে নারীদেরকে পর পুরুষের সাথে একেবারে প্রয়োজন ছাড়া সাক্ষাত নিষেধ রয়েছে। যুগের দোহাই দিয়ে অধিকাংশ পুরুষ নিজের স্ত্রীকে বন্ধু বা অপর পুরুষের সাথে যোগাযোগ রাখার এক পর্যায়ে পরকিয়ায় সমাজে বেড়েছে তালাকের সংখ্যা।
আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ