বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে আল জাজিরা কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ: শতভাগ সাফল্য, A+ পেল ৭৮ শিক্ষার্থী

Reporter Name

 

ছাতক, সুনামগঞ্জ,প্রতিনিধি:

ছাতকের বুড়াইরগাঁও বাজারস্থ আল জাজিরা কিন্ডারগার্টেনে মা সমাবেশ ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফয়সল আহমদের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনিরগাঁতি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল করিম, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ, মাই আইএলটিএস এর সিইও মাহবুবুল হাসান জুয়েল, ম্যানেজার আব্দুল লতিফ, ডাঃ মোঃ আজহার আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসাইন, ডাক্তার আব্দুল মালেক ও সাইফুল ইসলাম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির ছাত্রী ফাতেমা মালেক সোনালী ও চতুর্থ শ্রেণির ছাত্র শাহরিয়া নাদিম। অনুষ্ঠান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষায় অসাধারণ ফলাফল করায় প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন— “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় আমাদের এই সাফল্য সম্ভব হয়েছে।”
এবারের পরীক্ষায় মোট ১৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এর মধ্যে ৭৮ জন A+, ৩৭ জন A এবং ১১ জন A- গ্রেড পেয়েছে।
পরিশেষে উপস্থিত অতিথিদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ