রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

স্টুডেন্ট ফোরাম অফ ফরিদপুরের উদ্যোগে ময়লার ভাগার পরিষ্কার, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবীদের প্রশংসনীয় ভূমিকা

Reporter Name

মোঃ আফজাল শেখ , ক্রাইম রিপোর্টার ফরিদপুর। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা ও বিএডিসি ফরিদপুর জেলা মৎস্য কার্যালয় এলাকার দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্টুডেন্ট ফোরাম অফ ফরিদপুর। পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২১ ডিসেম্বর রবিবার ২০২৫, সকাল থেকে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় হোটেল ব্যবসায়ী, দোকানদার, প্রাইভেট হাসপাতালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে আসছিল। এতে এলাকাটি একদিকে দুর্গন্ধপূর্ণ হয়ে ওঠে, অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়।
এই অবস্থার অবসান ঘটাতে স্টুডেন্ট ফোরাম অফ ফরিদপুর-এর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সমাজ কল্যাণ ফোরাম, বাইসো ফরিদপুর পৌরসভাসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কাজী জেবা তাহসিন, আবির হাসান অন্তু, বৈশাখী ইসলাম, আব্দুল্লাহ সিয়াম, মোঃ শরিফুল, জাকিয়া ফারহানা জেবা, কাজি রিয়াজ, সোহেল রানা-সহ আরও অনেক স্বেচ্ছাসেবী।
এছাড়াও পরিবেশ রক্ষার এই মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করে অংশ নেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ, ক্রিয়া সম্পাদক মাহবুব মিয়া গালিব, সহ-প্রচার সম্পাদক শেখ হাচান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি কাজী জেবা তাহসিন বলেন,
“শুধু ময়লা পরিষ্কার করাই আমাদের লক্ষ্য নয়। আমরা এই এলাকায় ফুলগাছ রোপণ করে শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, যেন এটি একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন এলাকায় পরিণত হয়।”
স্থানীয় সচেতন মহল স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ফরিদপুর শহরকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ