বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

লন্ডনে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের সপরিবারে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সময় ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে দেশে ফিরবেন।

শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ডা. জুবাইদা রহমানের এই সফরটি মূলত লন্ডনে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতির অংশ বলে জানা গেছে।

এর আগে, গত ৫ ডিসেম্বর অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে থাকতে তিনি সিঙ্গাপুর থেকে দেশে এসেছিলেন। এভারকেয়ার হাসপাতালে কয়েক দিন থেকে শাশুড়ির সেবা করার পর পরিবারের বাকি সদস্যদের নিয়ে আসার উদ্দেশ্যে পুনরায় লন্ডনে গেলেন তিনি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমান একই ফ্লাইটে ঢাকার মাটিতে পা রাখবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ