রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

‘বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না; বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (২১ ডিসেম্বর) ভোরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শনিবার হাদির জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি, সারা দুনিয়াই এই জানাজার সঙ্গে সম্পৃক্ত ছিল।

হাদির হত্যাকাণ্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহিদ হাদীর কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াত ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ