মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেপুর থানা পুলিশ ডেভিল হান্টে অভিযান
চালিয়ে ২ জন আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার এনায়েতপুর
ইউপির শেরপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ও ৩ নং ওয়ার্ড আ.লীগের সাবেক সম্পাদক
মমতাজ উদ্দীন এবং পত্নীতলা উপজেলার হরিরামপুর প্রফেসর পাড়ার সফিউদ্দিন মন্ডলের ছেলে ও
নজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিবুল ইসলাম। শুক্রবার দিবাগত রাতে
অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন
মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
মো. জুয়েল মন্ডল , ২০.১২.২০২৫,
মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭
মহাদেবপুরে বিভিন্ন মামলায় গ্রেফতারি
পরোয়ানামূলে ১১ জন আটক
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেপুরে বিভিন্ন মামলায় গ্রেফতারি
পরোয়ারামূলে ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মহাদেবপুর সদর ইউনিয়নের খোশালপুর গ্রামের ইসলামের স্ত্রী মর্জিনা
খাতুন, একই গ্রামের কিনু মন্ডলের ছেলে হারেজ, তরিকুল ইসলামের ছেলে আসলাম হোসেন,
উমির উদ্দিনের ছেলে ইউনুস আলী, সদরের দুলালপাড়ার মৃত হযরত আলীর ছেলে রবি হোসেন, সাগুনা
গোপালপুর গ্রামের মানিকের ছেলে আব্বাস, শরমইল গ্রামের হারেজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান,
হাফেজ মন্ডলের ছেলে নছের আলী, হোসেন আলীর ছেলে রিপন হোসেন, বুদু মন্ডলের ছেলে
হোসেন উদ্দিন, খাজুর ইউপির জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী কামরুন
নাহার। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে অভিযান
চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত
করেছেন থানার ওসি মো. শহিদুল ইসলাম।
মো. জুয়েল মন্ডল, ২০.১২.২০২৫, মহাদেবপুর,
০১৭৮৩২০০০০৭