রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

স্মৃতিময় কাঞ্চনজঙ্গা ভ্রমণ শেষে দিনাজপুরে পিবিআই কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

 

মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্গার মনোমুগ্ধকর রূপ দেখে ফেরার পথে এক আবেগঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মিলিত হলেন পর্যটক দল ও জয়পুরহাটের কালাই উপজেলার সাবেক ডিএসবি কর্মকর্তা। বর্তমানে তিনি দিনাজপুর ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে অত্যন্ত সফলতার সাথে কর্মরত আছেন।

কাঞ্চনজঙ্গা ভ্রমণের আনন্দময় সময় কাটিয়ে ফেরার পথে কালাই থেকে যাওয়া পর্যটক দলটি দিনাজপুরে যাত্রাবিরতি দেয়। এসময় তারা সেখানে কর্মরত তাদের অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ, সাবেক ডিএসবি কর্মকর্তা (বর্তমানে পিবিআই কর্মকর্তা) অসীম -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

একসময় কালাই উপজেলায় (ডিএসবি)-তে অত্যন্ত নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তার কাজের দক্ষতা এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি কালাইবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। পরবর্তীতে পেশাগত বদলির কারণে তিনি দিনাজপুর পিবিআই-তে যোগদান করেন।

পিকনিক শেষে ফেরার পথে প্রিয় এই মানুষের সাথে দেখা করতে পেরে পর্যটক দলের মাঝে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়। এসময় তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা বলেন, “তিনি যেখানেই থাকুন না কেন, তার কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে সব সময় স্মরণীয় করে রাখবে। আজ ফেরার পথে তার সাথে দেখা হওয়াটা আমাদের ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।”

সাক্ষাৎ শেষে পর্যটক দলটি তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ