রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং-এর ‘প্রতিভা অন্বেষণ–২০২৫’ অনুষ্ঠিত: সাফল্যের কারিগরদের কৃতজ্ঞতা জানালেন অভিভাবকরা

Reporter Name

এস, এম হামিম সরকার নিরব:

“নিজেকে যাচাই করো, পুরস্কার জেতো!” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ান অ্যাম্বিশন প্রতিভা অন্বেষণ–২০২৫’। ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই ও আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।

অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং-এর পরিচালক, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং মোঃ লায়ন মিয়া।

বক্তব্য প্রদানকালে তারা বলেন, “ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, বরং তাদের জীবন গড়ার উপযোগী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অভিজ্ঞ শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,রতন স্যার, সাজ্জাদ স্যার,শাহিন স্যার এবং সায়েম স্যার। তারা ক্যাডেট কোচিং-এর আধুনিক শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে তাদের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

সফল অভিভাবকদের আবেগঘন বক্তব্য
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছাঃ সেলিনা আক্তার। তিনি তার মেয়ের সাফল্যের গল্প শুনিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। সেলিনা আক্তার বলেন:

“২০২৩ সালে আমি আমার মেয়েকে লায়ন স্যার এবং নজরুল স্যার এর কোচিংয়ে ভর্তি করি। কিছুদিন পর তাদের সুপরামর্শে আমি মেয়েকে ক্যাডেটে পরিক্ষা দেওয়াই। আজ আমার মেয়ে ফেনী গার্লস ক্যাডেট কলেজে অধ্যয়নরত। এই সাফল্যের পেছনে স্যারদের সঠিক গাইডলাইন ছিল অনস্বীকার্য। আমি ও আমার পরিবার তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।”

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল প্রদর্শনকারী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। মেধা যাচাইয়ের এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের আস্থা ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং-এর পথচলাকে আরও বেগবান করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ