বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

Reporter Name

মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫ টায় শহরের আলীপুরে নবাব আলী খান টাওয়ারের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কে এম নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন। তিনি বলেন- বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, তিনি অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। বেগম খালেদা জিয়া স্বাধীনতা থেকে শুরু করে নারী নেতৃত্ব, দেশের মানুষ, মানচিত্র ও দেশের পতাকা সুরক্ষায় মৃত্যু পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। আজকে আমাদের দেশমাতা অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।” এছাড়া তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র রুখে দিতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বক্তব্যকালে আয়োজক কে এম নাজমুল ইসলাম বলেন- “আজ আমাদের দেশ ভীষণ সংকটে, সে সময়েই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াও সংকটাপন্ন। ওনার মতো নেত্রী যদি আমাদের থেকে চলে যায়, দেশ বড় ক্ষতির মুখে পড়ে যাবে। আজ বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, ২৫ ডিসেম্বর তারেক জিয়ার আগমণ নিয়েও গভীর ষড়যন্ত্র চলছে, এগুলো আমাদের কাছে কিছুই না, শুধু সকলকে ঐকবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।” বক্তব্য শেষে আগামী ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দেন।

জেলা বিএনপির সাবেক সদস্য হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোতয়ালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহবুব আলী টুটু, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্নু, জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক মাহফুজ হোসেন মোল্যা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুল সহ অনেকে। এছাড়া সঞ্চালনা করেন শহর যুবদলের প্রচার সম্পাদক ওলিয়ার রহমান ফিরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ