রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter Name

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন,
“আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে এবারের নির্বাচনে জামায়াতের এই মনোনয়ন সংগ্রহ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ