বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারের বিরুলিয়ায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকলেও দেশের মানুষের হৃদয়ে তাঁর প্রতি ভালোবাসা ও আস্থা অটুট রয়েছে। আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে, জনগণ এখনো তাঁর সুস্থতা ও নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করবেন।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক মোঃ আনোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলাল-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ