রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ছিনতাইকারি চক্রের তিন সদস্য গ্রেফতার

Reporter Name

 মোঃ জুয়েল মন্ডল মহাদেবপুর নওগাঁ

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সরাসরি নির্দেশনায় মালামাল সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
গত ইং ১৬.১২.২০২৫ তারিখ ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বী পিতাঃ মৃত্যু মোঃ নূরুল ইসলাম সরকার। গ্রামঃ মাইস্তা থানাঃ কালীহাতি জেলাঃ টাঙ্গাইল, তার স্ত্রী মোছাঃ পলি খাতূ্ন পিতা:- মোঃ আবুল কালাম আজাদ গ্রাম: উত্তর বিল থানা: আত্রাই জেলা: নওগাঁ। পঞ্চগড় এক্সপ্রেস এ করে ঢাকা থেকে তার শ্বশুর বাড়ি আত্রাই এর উদ্দেশ্যে রওনা দেয় এবং আনুমানিক রাত- ৪.৫০ এর দিকে সান্তাহার স্টেশন এ পৌঁছে তাদের ট্রেনটি।
পরবর্তীতে সান্তাহার স্টেশন থেকে বান্দায়খাড়া এর উদ্দেশ্যে একটি সিএনজি ভাড়া করে তিনি তার স্ত্রী, বড় বোন, বোনের বাচ্চা ও ননদ রওনা দেয়। সান্তাহার স্টেশন এর অত্যন্ত নিকট আম্মাজান হোটেলের কাছে তাদের সিএনজি পৌছা মাত্র কয়েকজন লোক ( ৩ জন ) লাইট দিয়ে তাদের সিএনজি এর গতিরোধ করে। এর পর সিএনজি থামলে তারা যাত্রীদের কাছে থাকা ব্যাগ, ফোন এবং মালামাল নেওয়ার চেষ্টা করে। এ সময় ফজলে রাব্বি এবং তার স্ত্রী বাঁধা দেওয়ায় চেষ্টা করলে যাত্রী এবং তার স্ত্রীকে গুরুতরভাবে আহত করে তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে তারা চলে যায়। ব্যাগে ২ টি মোবাইল ও স্বর্ণের কিছু মালামাল ছিল।

ঘটনায় নওগাঁ থানার মামলা নং ৩৫ তারিখ ১৭.১২.২০২৫ ধারা ৩৯৪ পেনাল কোড রুজু হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ সুপার জনাব মোহাম্মাদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ নেতৃত্বে ওসি নওগাঁ সদর থানা, ওসি ডিবি নওগা, এএসপি সার্কেল ওসি আদম দিঘি ওসি ডিবি বগুড়া জেলা এর যৌথ অভিযান পরিচালনা করিয়া সন্দেহ জনক ছিনতাইকারি চক্রের সদস্য (১) মো:রাব্বি ইসলাম জিসান (৩০) (২) মেহেদী ওরফে পাপ্পু(২৮) দের গ্রেফতার করা হয়। জিসান এর নিকট হতে স্বর্ণালন্কার এর কিছু অংশ উদ্ধার করা হয়।যদিও তারা পুলিশের নিকট বর্ণিত ছিনতাই স্বীকার করে নাই। তবে সান্তাহার রেল জংশন এলাকায় বিভিন্ন ছিনতাই কর্মকান্ডের সাথে তারা সংযুক্ত। ঘটনার সময় যাত্রী বহনকৃত সিএনজিটি জব্দ করা হয়েছে এবং চালক মতিউর রহমান (৪৩) আদমদিঘী বগুড়া এর ভূমিকা সন্দেহ জনক হওয়ায় তাকে ও আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ