রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দির বেরুলী বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ ওয়াজেদ আলী, সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে গতকাল ১৭ই ডিসেম্বর বুধবার বিকালে ডাচ্-বাংলা ব্যাংকের আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেরুলী বাজার আউটলেটের ব্যবস্থাপক মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজবাড়ীর সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ ইয়াসিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক বালিয়াকান্দির মাস্টার এজেন্ট মোঃ আজিজুল ইসলাম এবং গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবু জাফর প্রমূখ।
প্রধান অতিথি সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ ইয়াসিন মোল্লা তার বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন সেবা সমূহের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে বেরুলী বাজার আউটলেটে সর্বোচ্চ লেনদেনকারীদের মধ্যে ৮ জন গ্রাহককে পুরুষকৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ