বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে অবৈধ গভীর নলকূপ স্থাপনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :

রাজশাহীর মোহনপুরে অবৈধ গভীর নলকূপ স্থাপনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার ১৫( ডিসেম্বর) বিকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ওষায়ের হাটরা বিলে এ মোবাইল কোর্ট
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা। অনুমোদন বিহীন গভীর নলকূপ খনন কার্যক্রমের খবর পেলে ঘটনা স্থানে যেয়ে এ অভিমান দেওয়া হয়। জানা যায়
রায়ঘাঁটি ইউপির ওষায়ের হাটরা গ্রামের মৃত বদের আলীর ছেলে আশরাফুল ইসলাম বেশ কিছুদিন ধরে সরকারী কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বিলের কৃষি জমিতে অপরিকল্পিতভাবে একটি গভীর নলকূপ খননের কাজ স্থাপন করছিলো। অভিযানের সময় স্থাপনায় থাকা নলকূপ খননের কাজ বন্ধসহ যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী বিকল করেন এবং খননকৃত গর্তটি ভরাট করে দিতে আশরাফের বোনকে হুশিয়ারি দিয়ে থাকেন। এদিকে, নলকূপ খননকারী আশরাফ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা এ এইচ এম মাহাবুব উল রশিদ।
তিনি উল্লেখ্য করে বলেন,পানির স্তর নিচে নামতে নামতে একটা সময় আর পানিই পাওয়া যাচ্ছে না। তখন অগভীর নলকূপ (সেমিডিপ) তুলে অন্য জায়গায় বসানো হচ্ছে। কিন্তু পুরোনো নলকূপের গর্তটি সেভাবেই পড়ে থাকছে অনেক জায়গায়। আবার নতুন নলকূপ স্থাপনের ক্ষেত্রেও পানি পেতে একাধিক জায়গায় খনন করার প্রয়োজন পড়ছে। তখনো পড়ে থাকছে পরিত্যক্ত গর্তটি। এ রকম শত শত পরিত্যক্ত গর্ত রয়েছে। এগুলোর ব্যাসার্ধ ৮ থেকে ১২ ইঞ্চি। গত বুধবার ১০( ডিসেম্বর) এমন একটি মৃত্যুকূপে পড়েই মারা যায় রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের দুই বছরের সন্তান সাজিদ। এমন ঘটনা আমরা আর কোথাও কাম্য করিনা। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে ব্যক্তি নলকূপ খননের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ গভীর নলকূপ স্থাপনের
বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে সন্তোষ ও সচেতনতা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ