সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী দোপপাড়া গ্রামের জলিল মন্ডলের বাড়ীতে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিত ভাবে অর্তকীত হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর’সহ কোটি টাকার মালামাল লুটপাট করার অভিযোগে জাহিদুল ইসলাম বাদী হয়ে ২৭ জনকে আসামী বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা নং- ০৫ তাং ১২/২২/২৫ ইং। ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/১২৫/৩০৭/৪২৭/১৭৯/ ৩৮০/৪৮৫/২০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, (১) সালেহ মোঃ ওয়াজেদ আলী (৫০) পিতা ফৈজদ্দি মন্ডল সাং পদমদী দোপপাড়া, (২) রজব আলী মন্ডল (৪৮) পিতা ইন্তাজ উদ্দিন মন্ডল সাং গোবিন্দপুর, (৩) সৌরভ মন্ডল (২২) পিতা সালেহ মোঃ ওয়াজেদ আলী সাং পদমদী দোপপাড়া, (৪) রাশেদ মন্ডল (৩২) পিতা অহিদ মন্ডল সাং ঘোড়ামারা, (৫) কবির শেখ (৩৫) পিতা লোকমান শেখ সাং ঘোড়ামারা, (৬) আলআমিন (৩৫) পিতা জয়নাল সাং ঘোড়ামারা, (৭) শাহ আলম মোল্লা (৬০) পিতা খালেক মোল্লা সাং সদাশিবপুর, (৮) মোঃ লালন খা (৪০) পিতা রকমত খা সাং সদাশিবপুর, (৯) মোঃ সাহিদ মন্ডল (৫০) পিতা মৃত মকছেদ মন্ডল সাং ঘোড়ামারা, (১০) মোঃ মোহাই মন্ডল (৪৫) পিতা মাছেম মন্ডল সাং ঘোড়ামারা, (১১) মোঃ বক্কার মোল্লা (৩৫) পিতা মোস্ত মোল্লা সাং ঘোড়ামারা, (১২) মোঃ ওসমান মন্ডল (৫০) পিতা সামছুল মন্ডল সাং ঘোড়ামারা, (১৩) জাহিদ মোল্লা (২৫) পিতা বাবু মোলালা সাং ঘোড়ামারা, (১৪) জামাল শেখ (৩০) পিতা মৃত নিজাম উদ্দিন শেখ সাং ঘোড়ামারা, (১৫) হাছান (৩৫) পিতা মৃত গফুর শেখ সাং ঘোড়ামারা, (১৬) রেজাউল মন্ডল (৪০) পিতা সেকেন মন্ডল সাং ঘোড়ামারা, (১৭) মেহের মন্ডল পিতা সেকেন মন্ডল সাং ঘোড়ামারা, (১৮) নাছির মন্ডল (৩৫) পিতা সফি মন্ডল সাং ঘোড়ামারা, (১৯) সাগর শেখ (২৫) পিতা আশরাফ শেখ সাং সদাশিবপুর, (২০) তৈয়ব আলী শেখ (৫০) পিতা নিয়ামত শেখ সাং সদাশিবপুর, (২১) মরশেদ শেখ (২৫) পিত তৈয়ব আলী শেখ সাং সদাশিবপুর, (২২) ইউনুস শেখ (৫৫) পিতা হরিপুল্ল শেখ সাং ঘোড়ামারা, (২৩) বাবুল (৪০) পিতা আজগর শেখ সাং ঘোড়ামারা, (২৪) সোহেল মন্ডল (৩০) পিতা জলিল মন্ডল সাং ঘোড়ামারা, (২৫) আশরাফ মোল্লা (৩৫) পিতা ময়েন মোল্লা সাং সদাশিবপুর, (২৬) শহিূ (৪০) পিতা মৃত নিয়ামত শেখ সাং সদাশিবপুর, (২৭) আরজু শেখ (৪০) পিতা খুনকার শেখ সাং ঘোড়ামারা সর্ব থানা বালিয়াকান্দি’সহ অজ্ঞাত ২০/৩০ জন।
আসামীগণ বেশ কিছু দিন যাবত আমার পিতার সহায় সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি ফেলে এবং জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমাদের পরিবারের লোকজনকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে,তার প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর রাত ৯ টার দিকে উল্লেখিত ৩,৪,৫ ও ১১ নং আসামী দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসত বাড়ীতে এসে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে চলে যায়। এরই জেরে গত ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৫ টার দিকে উল্লেখিত আসামীরা দেশীয় তৈরী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে অর্তকীত হামলা চালিয়ে ঘর দরজা ভাংচুর করে সব কিছু লুটপাট শুরু করে। এবং এ সময়ে আমার চাচাতো ভাই মামুন কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ঘরে থাকা ২৮ লক্ষ ৫০ হাজার টাকার আসবাবপত্র ক্ষতিসাধন করে। ঘরে থাকা আলমারি ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা ও ড্রয়ারে থাকা নগদ ৩ লক্ষ ৩৫ হাজার টাকা এবং ঘরে থাকা রক্ষিত জমাজমির দলিল পত্র নিয়ে যায়।
এসময় আমার প্রতিবেশী ভাই আশকার মন্ডলের ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং তার ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, ১টি ৮০ হাজা টাকা মূল্যের গরু, ১টি ছাগল, ১টি ব্যাটারী চালিত অটো ভ্যান নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আক্রান্ত পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তার জন্য বাড়ীঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানাগেছে। আসামীদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন আক্রান্ত পরিবার।