বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “পারিবারিক পুষ্টিবাগানের জন্য কৃষকদের মাঝে সার, বীজ ও গাছ” বিতরণ

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগন প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা কৃষি অফিসার “কৃষিবিদ কনক চন্দ্র রায়ের” সভাপতিত্বে ” ৩০ টি কৃষক পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য সার, বীজ ও গাছ” বিতরণ করা হয়েছ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব রাজু আহমেদসহ কৃষি অফিসের অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানাগেছে, পারিবারিক পুষ্টিবাগানের সদস্যদের পুষ্টিরমান বজায় রাখতে, ফরমালিন মুক্ত ফল ও সবজির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ফরমালিন মুক্ত কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই তাদের এই কার্যক্রম বলে জানা গেছে।
এ সময় উপজেলার ৩০টি পারিবারিক পুষ্টি বাগানের সদস্যদের মাঝে জনপ্রতি “জাম্বুরা গাছ ১টি, লেবু গাছ ২টি, মাল্টা গাছ ১টি, আম গাছ ১টি ও পেয়ারা গাছ ১টি, নেট ১পিচ, ঝাঝাড়ি ১টি, ১প্যাকেজ সবজি বীজ (৩ মৌসুমের জন্য মোট ২২ প্রকার শাক-সবজি বীজ, দেড় শতক জমির জন্য), ৫ কেজি ইউরিয়া সার, ৫ কেজি টিএসসি সার, ৫ কেজি জিপসাম ও ৫ কেজি এমওপি সার” বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ