বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জেলায়  বুদ্ধিজীবী দিবসে শহিদদের গণকবরের শ্রদ্ধা নিবেদন

Reporter Name

মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদদের গণকবরের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ রবিবার ‌ সকাল ৯ টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে,
ফরিদপুরের ‌‌জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ফরিদপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন শহিদদের গণকবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, সহকারী কমিশনার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম লাল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তাদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার, ফরিদপুর জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ