রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সিলেট সিটির ১০ নম্বর ওয়ার্ডে সাপ্লাই পানি নিয়ে ক্ষোভ,টাকা দিয়ে পাচ্ছেন দুর্গন্ধ ময়লা পানি

Reporter Name

সজল আহমেদ (সিলেট সদর প্রতিনিধি)

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের শেখঘাট কলাপাড়া এলাকায় সাপ্লাই পানির মান নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, সরবরাহকৃত পানি দুর্গন্ধযুক্ত, অনেক সময় বাদামি রঙ ধারণ করে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, “এমন পানি দিয়ে শরীর ধোয়াও যায় না, আর খাওয়া তো দূরের কথা। এতে নানা রকম রোগের ঝুঁকি রয়েছে।”

অন্য এক বাসিন্দা ছাদী বলেন, “নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু যেই পানি পাচ্ছি তা ব্যবহারের অযোগ্য। বহুবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি।”

আরেকজন বলেন, “এই ধরনের পানি পান করলে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ এমনকি কিডনি-লিভারেরও ক্ষতি হতে পারে। আমরা দ্রুত সমাধান চাই।”

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাপাড়ার বেশ কয়েকটি বাসায় সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লার অস্তিত্ব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ