মোঃ আরিফ শেখ, জেলা প্রতিনিধি ফরিদপুর।
ফরিদপুর শহরের নিউমার্কেট ময়রাপট্টি বেইলি ব্রীজ-সংলগ্ন প্রাইম ব্যাংক ও হাসিনা টাওয়ার এলাকার মুজিব সড়কে ৯ই ডিসেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার) বাদ আসর ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মাহফিলটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়েছে বলে আয়োজকরা জনিয়েছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন — সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অর্ধ পৃথিবী ভ্রমণকারী মুফতি নজরুল ইসলাম কাসেমী (ঢাকা)।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন, মুফতি সাইফুল ইসলাম, মুহাদ্দিস, মারকাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.), ইমাম ও খতিব, বহরপুর হাট জামে মসজিদ বালিয়াকান্দি রাজবাড়ী,
হাঃ মাওঃ আবু তাহের মিছবাহ, ইমাম, আলিপুর গোরস্থান জামে মসজিদ, ফরিদপুর
মুফতি এনামুল হাসান, ইমাম, চক বাজার জামে মসজিদ, ফরিদপুর
মুফতি মাহবুবুর রহমান, ইমাম ও খতিব, কোতয়ালী থানা জামে মসজিদ, ফরিদপুর, সহ
দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
স্টেজ পরিচালনা করেন হাফেজ মাওঃ আনিচুর রহমান তাজুল।
মাহফিল উপলক্ষে মহিলাদের জন্য পর্দাসহ বসার আলাদা সুব্যবস্থা রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্য বৃন্দ।