মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাভারের হেমায়েতপুরে দোয়া মাহফিল ও কেন্দ্রভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ছয়টি কেন্দ্রভিত্তিক “নির্বাচনী মতবিনিময় সভা–২০২৫” এবং দোয়া মাহফিলের আয়োজন করে হেমায়েতপুর কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, ঢাকা-২।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক চারবারের এমপি ও মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ্ব আমান উল্লাহ্ আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়া উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাজী মোঃ জামাল উদ্দিন সরকার।
সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাজী মোঃ মহিউদ্দিন।
সম্পাদনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ আব্দুল আজিজ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।