বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে ”আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস”- ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“দুর্নীতির বিরুদ্ধে তারূণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও ”আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ১০টার সময়, উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরে উপজেলা পরিষদের সামন থেকে একটি রেলি বের হয়ে, শহরে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়েছে। এবং সভা কক্ষে “উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়”এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও চিলমারী মহিলা ডিগ্রি কলেজের সহঃ অধ্যাপক নজরুল ইসলাম এর সঞ্চালনায় “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে” আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি সহঃ অধ্যাপক মনিরুল আলম লিটু, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহঃ সভাপতি আবুল কাশেম, উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন ফেরদৌসীসহ, স্কুলের শিক্ষার্থীরা, সাংবাদিক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ