বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে আবেগঘন বিদায় সংবর্ধনা, কান্নায় ভেঙে পড়লেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা

Reporter Name

ছাতক ,সুনামগঞ্জ জেলা প্রিতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে পৌরসভা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন একজন কর্মনিষ্ঠ ও জনপ্রিয় প্রশাসক।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ছাতক পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান। অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে একাধিক কর্মকর্তা-কর্মচারী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন, যা পুরো হলরুমকে এক হৃদয়ছোঁয়া পরিবেশে পরিণত করে।

সংবর্ধিত অতিথি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,
“পৌরবাসীর সাথে আন্তরিকতার সাথে কাজ করেছি। দায়িত্ব পালনে ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। সকলের সহযোগিতায় ছাতক পৌরসভার উন্নয়ন কাজ দৃশ্যমান হচ্ছে—যার সুফল অচিরেই পৌরবাসী ভোগ করবেন।”তিনি আরও বলেন, “অতিরিক্ত দায়িত্ব হলেও আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছি। পৌরবাসীর ভালোবাসা আমি সারাজীবন স্মরণ করবো।”

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, সাংবাদিক সাকির আমিন (কালবেলা), সাজ্জাদ মাহমুদ মনির (যায়যায়দিন, বিজনেস টাইমস)।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কর আদায়কারী জামাল উদ্দিন, এসএস ও শহিদুল হক মোল্লা, কম্পিউটার অপারেটর আসাদুজ্জামান রতন, সুব্রত দে, উচ্চমান সহকারী শীলা রানী বড়ুয়া, কম্পিউটার অপারেটর মো. দানিয়া নিজামী জন প্রমুখ।

ছাতক পৌরসভার পক্ষ থেকে বিদায়ী প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলামের জন্য শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ