বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

 

গোলাম মর্তোজা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ীঃ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বালিয়াকান্দির আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস, বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নারুয়া মন্সুর আলী কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ।
বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন বলেন, বালিয়াকান্দি উপজেলার ৭ টি ইউনিয়ন সমুহ থেকে অদম্য নারীদের আবেদন ফরম যাচাই বাছাই করে উপজেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারের ৫ টি ক্যাটাগরিতে মোট ৫ টি আবেদন পত্র জমা পড়ে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আবেদনগুলি যাচাই বাছাই পূর্বক ৪ টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শিউলী খাতুন, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুস্মিতা কুন্ডু, সফল জননী নারী নীলিমা রানী বিশ্বাস, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হেনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন রেহেনা পারভীন রীনা। অনুষ্ঠান শেষে নারীদের ফুলেল সংর্বধনা ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ