ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা চার্জ অফিসার রঞ্জন কুমার ঘোষ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/এস,আই/মোঃ সাদেক, এস,আই/মোঃ শরিফুল , এস,আই/রাহিম মিয়া, এএসআই /সাহাব উদ্দিন , এএসআই /নাছির , এএসআই /সাইফুর , এএসআই /তোহা , এএসআই /বিশ্বজিত ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক থানার মামলা নং-১৫(১২)২০২৫ এর নিয়মিত মামলার ০১ জন, ও ওয়ারেন্টভূক্ত ০৬ জন সহ মোট ০৭ জন আসামি কে তাহাদের নিজ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – ১। নজির আলী (৭০) পিতা-মৃত ইছাক আলী হেলন, সাং-বাঁশখলা, (দঃ পাড়া), ছাতক পৌরসভা সিআর-৬৯/২৫ (ছাতক)২। গৌছ আলী (৪৫), পিতা-ওয়ারিছ আলী, ৩। অলাছ মিয়া (৪০)পিতা-আব্দুল মনাফ, ৪। রুমান মিয়া (২৫), পিতা-অলাই মিয়া, ৫। সুজন মিয়া (২৯) পিতা-আব্দুল গফুর, ৬। মারজান (২৪) পিতা-আব্দুর নুর, ৭। সালাম মিয়া (২৭), পিতা-আব্দুর নুর, সর্ব সাং-মামদপুর, ডাক-সিরাজগঞ্জ বাজার, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
ছাতক থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে অদ্য ০২/১২/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।