সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

 

আশরাফুজ্জামান গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইউএসডিওএস ফাইট স্লেভারী এন্ড ট্রাফিংকিং- ইন পারসনস্ (এফএসটিআইপি)প্রোগ্রাম এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ ডিসেম্বর সকালে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল, এসময় আরো উপস্থিত ছিলেন জিইউকে’র কাউন্সিলর মিতা আলম, স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়। বক্তারা এসময় বলেন বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ,নিরক্ষরতা এবং দারিদ্র্য বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা জীবনের ইতি ঘটায়, সাধারণত অনুন্নত দেশসমূহে পারিবারিক সহিংসতা অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক,স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান, বিশেষ করে বিবাহ রেজিষ্ট্রার কাজীদের গুরুপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় বক্তারা মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর তাগিদ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিইউকে’র প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ