বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তাজনিত প্রস্তুতির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান। তিনি জানান, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, উন্নয়নমূলক কাজ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এতে আরও জানানো হয়, সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে।
প্রতি বছর মহান বিজয় দিবসকে সামনে রেখে লাখো মানুষের আগমন, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রস্তুতি নির্বিঘ্ন করতে স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কারণে এ বছরও নির্ধারিত সময় পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ