সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁতি দলের দোয়া মাহফিল

Reporter Name

 

রাজশাহী জেলা প্রতিনিধি
মোঃ আশিকুর রহমান বিপ্লব

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। শনিবার নগরীর কোট স্টেশন বাজারে তাঁতি দলের দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানা তাঁতি দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি মোশারফ হোসেন কাজল। বক্তব্যে তিনি বলেন,
“আমাদের গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের মানুষের জন্য বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন। আজ তাঁর অসুস্থতায় পুরো দেশের মানুষ শোকাহত। দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব, সহ-সভাপতি সিয়াম, রাজশাহী জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম শাকিব, এবং কাশিয়াডাঙ্গা থানা তাঁতি দলের সভাপতি সারিকুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কাশিয়াডাঙ্গা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক নিশাত রহমান পাপ্পু।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মনসুরুল আলম স্বপন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ