বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের টিম এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে বাহিনীর দুটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়।
প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ ও সঙ্গে থাকা ফোর্স আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাহমুদুল হাসান মুন্না (২০)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার জয়রামপুর এলাকার বাসিন্দা এবং আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি টিম আশুলিয়ার পলাশবাড়ী পল্লীবিদ্যুৎ এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করে। তারা হলেন—আল ইসলাম (২৮) ও মোঃ সাদ্দাম হোসেন (৩২)। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনই মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা এবং আশুলিয়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ