বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।
স্থানীয় মসজিদে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী বিপুল সংখ্যায় অংশ নেন। মোনাজাতে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দলের নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য স্থানীয় পর্যায়ে এমন দোয়া আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ