বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারের আমিনবাজারে পিংক সিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

সাভারের আমিনবাজার এলাকায় পিংক সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আমিনবাজারের উত্তর কাউন্দিয়া এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জমির মালিকসহ আরো অনেক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পিংক সিটির সঙ্গে সংশ্লিষ্ট সালাউদ্দিন ও লিমন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জমি বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছেন। প্রশাসন বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী নূরুল ইসলাম মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বলেন, উত্তর কাউন্দিয়া মৌজায় তার ও তাছলিমাসহ মালিকানাধীন মোট জমির প্রায় ৯০ শতাংশ জোরপূর্বক দখল করে নিয়েছে সালাউদ্দিন ও লিমন। জমি রক্ষায় গেলে ভাড়াটে সন্ত্রাসীরা তাদের মারধরের চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন।

পরে ঘটনা সম্পর্কে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ নূরুল ইসলাম (৫০) সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আলহাজ মোঃ সালাহ উদ্দিন নামের এক ব্যবসায়ী ও তার সহযোগী লিমন দীর্ঘদিন ধরে উত্তর কাউন্দিয়া মৌজার দাগ নং ৬২০৫ ও ৬২০৮-এর জমি জবরদখলের চেষ্টা করে আসছেন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা তার জমিতে গিয়ে অবৈধভাবে মাটি ভরাট ও খুঁটি স্থাপন করেন। খবর পেয়ে নূরুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকে মারধরের জন্য তেড়ে আসা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন।

মানববন্ধনকারীরা সতর্ক করে বলেন, দ্রুত দখলদারদের গ্রেপ্তার না করা হলে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রশাসনের প্রতি অবিলম্বে দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ