সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে মাওলানা আব্দুল আলী সড়কে সাংবাদিক  সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি

Reporter Name

 

স্টাফ রিপোর্টার, দৈনিক তদন্ত :

ফরিদপুর সদরে  পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়কের রহিমের মোড় এলাকার বাসিন্দা সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি  হয়েছে। গত ৪ ডিসেম্বর দিবাগত গভীর রাতে সংগঠিত এই ঘটনায় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে গেছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সাংবাদিক সাজ্জাদ হোসেন জানান, বাড়িটি খালি থাকায় সুযোগ বুঝে সংঘবদ্ধ একটি চোরের দল এ চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন,
“আমি ফরিদপুরে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করার পর আমাকে কুপিয়ে জখম করা হয়। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। আমার উপর হামলার পর থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি পাচ্ছিলাম। সেই শত্রুতার জের ধরেই হয়তো আমার বাড়িতে পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।”

সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙচুর করা হয়েছে ঘরের আলমারি, শোকেস, ফার্নিচারসহ বিভিন্ন সামগ্রী। ঘরের প্রতিটি কক্ষ তছনছ করা অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি,, মূল্যবান ইলেকট্রনিকস, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ নানান সামগ্রী মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।

ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান। তিনি বলেন,
“ঘরের ভাঙচুর ও ক্ষয়ক্ষতির আলামত আমরা পেয়েছি। যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাতে টহল কম থাকায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীও উদ্বেগ প্রকাশ করেছেন।

সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন,
“সাংবাদিকতা করার কারণেই আমাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জীবননাশের আশঙ্কা নিয়ে আমাকে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। এর মধ্যেই আমার বাড়িতে হামলা ও চুরি—এটি নিছক চুরি নয়, এটি ভয় দেখানোর উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা।”

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ