বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ নারী আটক

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক দৈনিক তদন্ত :

ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকায় বেইলি ব্রিজ সংলগ্ন হোটেল গুলশান প্যালেসে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে চার নারীকে আটক করা হয়েছে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অভিযোগে অভিযুক্ত ওই আবাসিক হোটেলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)২০২৫ ইং দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং নুঝাত তাবাসসুম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে হোটেলের মালিক ও ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান, যার কারণে তাদের বিরুদ্ধেও পৃথক আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয় বলে জানা গেছে। এসময়
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন
“গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, হোটেলটিতে নিয়মিত মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলে। পরবর্তীতে সরেজমিনে অভিযান চালিয়ে চার নারীকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।”অভিযানে নেতৃত্ব দেওয়া অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন অভিযানের সময় হোটেলের মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া খুঁজে পাওয়া যায়নি। তারা আইন লঙ্ঘন করেছেন
তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক হোটেলকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ চলবে না।
এ বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অসামাজিক কার্যকলাপ ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হোটেলটিকে সম্পূর্ণভাবে সিলগালা করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, ফরিদপুর শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অবৈধ কার্যকলাপ রোধে চলমান নজরদারি আরও জোরদার করা হবে। স্থানীয়দের প্রতিক্রিয়া অভিযান চলাকালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। তারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান বহুদিন ধরে হোটেলটি নিয়ে নানা অভিযোগ ছিল। অবশেষে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ