আবু আলম, শরিয়তপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসন (ডামুড্যা,গোসাইরহাট ও ভেদেরগঞ্জ আংশিক ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট হানিফ মিয়া, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর নেতৃত্বে বিশাল মটর সাইকেলের শো-ডাউন।
মঙ্গলবার ৩রা ডিসেম্বর সারাদিন ব্যাপী গোসাইরহাট গরুর হাট মাঠ থেকে সকাল ৭টায় গণসংযোগ ও পথযাত্রা শুরু করেন এরপর ডামুড্যা উপজেলা ও ভেদেরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন, এবং শুভেচ্ছা বিনিময় করেন । এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এডভোকেট মোঃ হানিফ মিয়া।
এই গণসংযোগে ১৪ শত মোটরসাইকেল বহর নিয়ে
পথযাত্রায় শুরু করেন, সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা । মাওলানা ইয়াসিন আরাফাত, সভাপতি, ডামুড্যা থানা ।মাওলানা ওসমান হাকিমী, সভাপতি, ভেদেরগঞ্জ উপজেলা। এ্যাডঃ মানিক মিয়া সরদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা মাওলানা আব্দুস সালাম,সাইকুল হুকপাত আল্লামা শওকত আলী প্রমুখ।
সাজনপুর ইসলামিয়া হাই স্কুল মাঠে সাংবাদিকদের এ্যাডঃ হানিফ মিয়া বলেন, “দেশে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীককে জয়ী করা অত্যন্ত জরুরী। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় তাই তারা ইসলামকে বেছে নিবে এদেশের মানুষ পরিবর্তন চায়, ইসলামী রাষ্ট্রের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদেশের মানুষ শান্তিপ্রিয় ধর্মভীরু ,সন্ত্রাস, দুর্নীতিবাজ মুক্ত ধর্মীয় সু- শাসন গঠিত এমন একটি বাংলা তৈরি করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সুশাসনের বাংলাদেশ তৈরি করবে । ইসলামী রাষ্ট্র গড়তে দল মত নির্বিশেষে সকলকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।