বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতিচ্ছবি মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে যেমন স্বাধীনতার সার্বভৌমত্ব কল্পনা করা যায় না, তেমনি জাতীয় ঐক্যও চিন্তা করা যায় না।”
বুধবার সকালে সাভারের আমিনবাজার মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং প্রতিষ্ঠানটির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন সৌরভ। সঞ্চালনায় ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগরের সাবেক ছাত্রনেতা হাজী মোঃ আনোয়ার হোসেন এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাভার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হানিফ এবং আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হোসেন।
অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, আমিনবাজার ইউনিয়ন শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ