বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পলাশবাড়ীতে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

Reporter Name

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শীকাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার ২রা ডিসেম্বর দুপুরে পলাশবাড়ী সরকারী হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তব্য প্রদান করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সাধারন সম্পাদক পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি গাইবান্ধা দীপায়ন রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শক এনামুল হক মন্ডল, পরিবার কল্যাণ সহকারী সায়দা রুহানী, পরিবার কল্যাণ সহকারী মাহামুদা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা সুলতানাসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পলাশবাড়ী উপজেলার সকল কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন চাকুরী জীবনে নিয়োগ বিধির বাস্তবায়ন না পাওয়ায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একদিকে বেতন বৈষম্য অপরদিকে পদোন্নতির বিধান না থাকায় একই পদবীতে সারাজীবন কাটিয়ে অবসরে যেতে হয়। তাই আমরা পরিবার কল্যাণ সহকারী ( FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি । বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ