রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নাগরপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগরের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিএনপি নেতা বাদশা মিয়ার বাড়িতে লুটপাট, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মামুদ নগর ইউনিয়নের সুদাম পড়া গ্রামে বাদশা মিয়ার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বাদশার পরিবার পরিজন। সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য রাখেন, বাদশা মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার।
সংবাদ সম্মেলনে বাদশা মিয়ার পুত্রবধূ তানিয়া আক্তার ও স্বজনরা বলেন, শরিকের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের গোলাম মওলা, মাসুদ, সাইম, আলি মিয়াসহ আরো কয়েক জন আমাদের বাড়িতে ২০ মে সকালে লুটপাট, ভাংচুর ও অগ্নি সংযোগ করে। মিথ্যে খুনের অভিযোগে তারা আমাদের বাড়ি ঘর ছাড়া করে রেখেছে। বাড়িতে আসলে বিভিন্ন লোক জন দিয়ে হুমকি দেয়। আমার শশুর বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার চিহ্নিত জামাত ও আওয়ামীলীগের লোকজন আমাদের পরিবারকে গ্রামবাসির কাছে ছোট করার উঠে পড়ে লেগেছে। আওয়ামী লীগ সরকারের সময় এসব লোক জন বিভিন্ন মামলা দিয়ে বাদশা মিয়াকে হয়রানি করেছে। এখনো তার সোচ্চার। নিরাপত্তাহীনতায় তাদের দিন কাটছে বলেও জানান বাদশা মিয়ার পরিবারের সদস্যরা। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তিসহ নিরাপত্তার দাবি জানান প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আকলিমা আক্তার, শিল্পী বেগমসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ