বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নতুন দৃষ্টিভঙ্গি—সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। সেমিনারটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মাহমুদুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে পানিবাহিত ও ভেক্টরবাহিত রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ সমস্যা মোকাবেলায় জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আগাম সচেতনতা, সেবা সহজীকরণ এবং সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে উপস্থিত ছিলেন:
দৈনিক যায়যায়দিন ও যুগভেরী পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির,
দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. খালেদ মিয়া, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ ফরিদ দেওয়ান, অংশগ্রহণকারী সামিত্রা মন্ডল, মোছা. শাহানা বেগম, মো. জাহেদ আহমেদ, ফারুক মিয়া, লিটন দাস, আশরাফুল ইসলাম, শৈলী বর্ধন ও মো. চমক আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ