বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পলাশবাড়ীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name

 

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান,পৌর প্রশাসন, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত সকলের বক্তব্যে শোনেন ও প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা গুলো সমাধানে সকলের সমান সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা পরামর্শ নিয়ে উন্নয়ন সাধন ও সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ