বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে কর্তব্যরত পুলিশ (এসআই) এর হঠাৎ মৃত্যু

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “মডেল থানায় কর্তব্যরত পুলিশ (এসআই) হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (২৩ই নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম আসাদুজ্জামান আসাদ। তার নিজ বাড়ী নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকায়। তিনি হামিদুল হকের ছেলে বলে জানা যায়। জানাগেছে, শনিবার (২২ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান আসাদ হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় আশপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে, পরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করছি বলে জানান তিনি। তার এই হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ