বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারী টু রৌমারী ব্রহ্মপুত্র নদের উপর সেতুর দাবিতে ৩য় গণস্বাক্ষর

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে, কুড়িগ্রাম জেলা শহরের সাথে সংযুক্ত করতে, রৌমারী-চিলমারী রুটে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবিতে ৩য় জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে নভেম্বর) রৌমারী ফলুয়ারচর নৌ-ঘাট এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি ছিল। আয়োজনে ছিলেন “ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ”। জনমত ও গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন, এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাব। এই সেতু চালু হলে ৪ বিভাগের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ঢাকার সাথেও দূরত্ব অনেক কমে যাবে। এ অঞ্চলের মানুষের জীবন-যাত্রার মান অনেকটা পরিবর্তন হবে। গণস্বাক্ষর কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, রৌমারী থেকে চিলমারী নৌ-পথে আসতে অনেক সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন পারাপারে অনেক ঝুঁকিও থাকে। এ রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে অনেক ভূমিকা রাখবে এবং সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব পাবে। তাই চিলমারী-রৌমারী সেতু বাস্তবায়নের জন্য জোড় দাবি করেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য প্রভাষক ফরিদ উদ্দিন, মাহমুদুল হাসান মাসুম, এসএম মোমেন, নুর আলম খান হিরো, মোস্তফা কামাল, লিমন বাদশা, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, ও নাজমুল আলমসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ