বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :

রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ফজলুর রহমান প্রাং, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভার বিসিআইসি সার ডিলার, বিএডিসি সার ও বীজ ডিলার উপস্থিত ছিলেন।
সভায় কৃষি সংক্রান্ত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড পর্যায়ে নতুন বিক্রি কেন্দ্র স্থান নির্ধারিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আরও আলোচনা করেন
সার ও বীজের সরবরাহ বিতরণ, মূল্য ও গুণগত মান ইত্যাদি বিষয় নিয়ে,এই সভার উদ্দেশ্য হলো কৃষকদের জন্য সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করা এবং এর অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ