বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বৈরী আইনের ধারা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

 

রাজশাহীতে ট্রাভেল এজেন্সির মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে বৈরী আইন হিসেবে চিহ্নিত কিছু ধারার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে আলোকার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অযৌক্তিক আইন, জটিল প্রক্রিয়া এবং ব্যবসাবান্ধব নীতির অভাবে ট্রাভেল এজেন্সি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ‘প্রবাসী গ্রাহকদের নথিপত্র যাচাই–বাছাই’ সংক্রান্ত কিছু ধারা ব্যবসায়ীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, মিথ্যা মামলার ভয়, অতিরিক্ত ভ্যাট–ট্যাক্সের চাপ এবং অযৌক্তিক নীতিমালা এ খাতে দীর্ঘদিনের ব্যবসায়িক স্থিতিশীলতা নষ্ট করছে। এসব নীতির ফলে ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

মানববন্ধন থেকে দ্রুত বৈরী আইন সংস্কার, অপ্রয়োজনীয় ধারা বাতিল এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সাধারণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ