রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নাগরপুওে প্রধান শিক্ষকের অপসারন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক মো.মজিবুর রহমানের অপসারন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে)সকালে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন কর্মীসূচীতে বক্তারা প্রধান শিক্ষক মো.মজিবুর রহমানের নিয়োগ বাণিজ্য, স্কুলের টাকা লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। গত বৃহস্পতিবার (১৫ মে)সকালে প্রধান শিক্ষক ২০২৫ সালের সরকারি নতুন পাঠ্য বই কেজি ধওে কালো বাজারে বিক্রি করতে গেলে বইসহ ট্রাক ছাত্র-ছাত্রীরা আটক করে। বইসহ ট্রাকটি উপজেলা প্রশাসন জব্দ কওে নিয়ে যায়।প্রধান শিক্ষকের এমন অপকর্মে স্কুল সহ এলাকার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন অভিভাক ও এলাকাবাসি।দূর্নীতিবাজ প্রধান শিক্ষক মুজিবর রহমানের পদত্যাগ-সহ এর সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, এখনো আমরা ২৫ সালের তিন বিষয়ের বই পাইনি। প্রধান শিক্ষকের কাছে বই চাইতে গেলে বলে বই আসেনি। অথচ প্রধান শিক্ষক বৃহস্পতিার নতুন বই বিক্রি করে দেন। আমারা প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পদত্যাগ চাই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মো.ছানোয়ার হোসেন (ছামান), বাগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুর রহমান (সুমন),মোকনা ইউনিয়ন পরিষদেও সদস্য মো.আতিকুর রহমান(মিন্টন)সহ শত শত ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ- গত বৃহস্পতিবার (১৫ মে)সকালে নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিক্রির সময় এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বইসহ ট্রাক আটক করে। উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও উপজেলা শিক্ষা অফিসার নাদিও আহাম্মেদ আটককৃত ট্রাক জব্দ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ