শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠিত

Reporter Name

গোলাম মর্তবা রিজু,বালিয়াকান্দি,(রাজবাড়ী) প্রতিনিধিঃ

বালিয়াকান্দি (রাজবাড়ী), ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি আমতলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।

আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব, ভূমিহীন নেতা রুহুল আমিন, আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ওলামা দলের সহ-সভাপতি হাফেজ মাওলানা তাছির উদ্দিন, মোঃ রিজ্জাক, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব গোপাল বিশ্বাস, সোহেল খান সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার মানিক বলেন, “বিএনপি একটি গণমানুষের দল, এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান সুযোগ ও সম্মান রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি।” অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ