রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে “২হাজার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবির, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার চিলমারী প্রতিনিধি বদরুদ্দোজা, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি এস এম রাফিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অফিস সূত্রে জানাগেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এ সময় উপজেলার ২হাজার ৩শ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ