মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

টটেনহ্যামকে হারাল ভিলা

Reporter Name

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শুক্রবার রাতে ঘরের মাঠে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম হটস্পার। ম্যাচের প্রথমার্ধে একটি করে ভালো সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু ভিলা কিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং টটেনহ্যামের গোলরক্ষক আন্তনিন কিন্সকি দারুণ সেভ করলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভিলা। ওয়াটকিন্সের অ্যাসিস্টে গোল করেন এজরি কোন্সা। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল পায় অ্যাস্টন ভিলা। এবার এমরির দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন বুবাকার কামারা। ২-০ গোলের জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

অ্যাস্টন ভিলা ম্যানেজার উনাই এমেরি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে জায়গা পেলে সেটা হবে দারুণ কিছু। আমরা দারুণ ফর্মে আছি, মৌসুমটা দারুণ কাটছে।’

তবে ভিলার সামনে সমীকরণ বেশ কঠিন। ওল্ড ট্র্যাফোর্ডে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হবে এবং একইসঙ্গে টেবিলে প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে।

পঞ্চম স্থানে থাকা ভিলার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ