বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে ৫৪তম সমবায় দিবস পালিত

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এবং উপজেলা সমবায় অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে,
উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়েছে। পরে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়েছে। এবং সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহীন আলম, আনসার ভিডিপি চিলমারী প্রশিক্ষিকা সাজেদা খাতুন, সাংবাদিক হুমায়ুন কবির, আলোর দিশারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী, চিলমারী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানসহ আরও অনেক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় বক্তারা বলেনঃ
সমবায়ের মূল শক্তি হল ঐক্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় সংগঠন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে সমবায়ের আদর্শ বাস্তবায়ন করতে হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ