মোঃ আজাদ তালুকদার
রাজবাড়ী থেকে
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ ইং
০১/১১/২০২৫ শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
বোয়ালমাড়ি উপজেলার সাবেক, সমবায় কর্মকতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকতা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে,
প্রধান অতিথি ছিলেন উপজেলা (স্বাস্থ্য ও প. প) কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষক অফিসার মোঃ সদর উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আহাদুজ্জামান খান, উপসহকারী প্রকোশলী মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী দারিদ্র মোচন কর্মকতা মনিষা, বিআরডিপির চেয়ারম্যান মোঃ মালেক খান প্রমূখ। এছাড়া সমবায়ীদর মধ্যে বক্তব্য রাখেন, বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি মোঃ জনাব আলী, নলিয়াগ্রামীন শেয়ার পাটনার সততা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ হাসান আলী, শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সহসভাপতি নিরুপম চৌধুরী (শিবু),। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম ।
আলোচনা সভায় প্রধান অতিথি ড. মোঃ ফারুক হোসেন বলেন,
সমবায়ের মূল শক্তি হলো ঐক্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে সমবায়ের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।