বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে গুড একুয়াকালচার প্রাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিদের নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদের হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে, গুড একুয়াকালচার প্রাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (৩০ অক্টোবর) উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভূবনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন করেন। এ সময় মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ, সহকারি পরিচালক আয়শা খাতুন। আরও উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা। উক্ত প্রশিক্ষণে ‘গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি” বিষয়ক প্রশিক্ষণে মাছ ও চিংড়ির নিরাপদ ও টেকসই চাষাবাদ পদ্ধতি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং রাসায়নিকের সঠিক ব্যবহার সম্পর্কে শেখানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষের মান উন্নয়ন, দূষণমুক্ত মাছ উৎপাদন, এবং খাদ্যের গুণগত মান নিশ্চিতসহ, মাছ চাষে অধিকতর লাভবান করার জন্য সঠিক ও স্বাস্থ্যকরভাবে মাছ চাষ ও বাজারজাতকরণসহ সার্বিক বিষয়ে ধারণা দেন মৎস্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ